২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চাঁদপুর শহরে দেড় হাজার ইয়াবাসহ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 01:47 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

বৃহস্পতিবার ভোরে শহরের কাঁচাকলোনি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান।

এরা হলেন- মিজানুর রহমান ও মোহাম্মদ রাসেল।

ওসি বলেন, তারা কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুর হয়ে ঢাকায় যাচ্ছিল। কাঁচাকলোনি এলাকায় টহল পুলিশের সন্দেহ করে ওই দুইজনকে আটক জিজ্ঞাসাবাদ করে ।

“এক পর্যায়ে তাদের শরীরে তল্লাশি করা হলে দেড় হাজার ইয়াবা পাওয়া যায়।”

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।