শার্শায় মার্কেটে আগুন, পুড়েছে ৭ দোকান
যশোরের শার্শায় একটি মার্কেটে আগুন লেগে সাতটি দোকান ও মালামাল পুড়ে গেছে।
বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, উপজেলার নাভারন বাজারে মোরাদ হোসেন মার্কেটে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তৌহিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই ঘণ্টার চেষ্টা তা নিয়ন্ত্রণে আনে।কিন্তু ততক্ষণে মার্কেটের সাতটি দোকান ও ভেতরে রাখা মালামাল পুড়ে যায়।”
আগুনে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীদের ধারণা করলেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফাযার সার্ভিস।
