২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই বাসে সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 04:53 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান।

তিনি বলেন, হানিফ পরিবহনের বিপরীতমুখী দুটি বাস একই লেইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়।

“তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।”

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।