জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; এতে পাশের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ।
বুধবার এ ফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান।
তিনি বলেন, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৫১টি কলেজের এক লাখ ৯৪ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯৯৪ জন।
প্রকাশিত ফল বুধবার রাত ৮টার পর যেকোনো মোবাইল ফোন থেকে এসএসের মাধ্যমে জানা যাবে।
ফলাফল জানতে NU<space>MF<space> Roll লিখে ১৬২২২ নম্বরে send করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকেও জানা যাবে।
