গাজীপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
গাজীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের মাস্টারবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে কাওসার হোসেনকে (২২) আটক করা হয়।
কাওসার গাজীপুর সদর থানার জেলারপাড় এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গত বছরের ৯ জুন কাওসারকে প্রধান আসামি করে জয়দেবপুর থানায় মামলা হয়।
তিনি বলেন, “এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাওসারকে গ্রেপ্তার করা হয়।”
এ মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে বলে এ র্যাব কর্মকর্তা জানান।
