সাতক্ষীরায় পিক-আপ চাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ
সাতক্ষীরার দেবহাটায় স্কুল যাওয়ার পথে পিক-আপ ভ্যানের চাপায় প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতি (৬) সখিপুর গ্রামের হুমায়ূন কবিরের মেয়ে এবং সখিপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
এ খবর ছড়িয়ে পড়লে পিক-আপ ভ্যান চালককে আটকের দাবিতে স্থানীয়রা সাতক্ষীরা-মুন্সীগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।খবর পেয়ে পুলিশ গিয়ে পিক-আপ ভ্যানসহ চালককে আটক করে।
এ খবর পেয়ে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ওসি জানান।
