২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৬ আ. লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান

বরিশালের নয় উপজেলার মধ্যে ছয়টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2019, 06:58 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

জেলার রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইকবাল আখতার শুক্রবার তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন বরিশাল সদর উপজেলায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, আগৈলঝারায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মনিরুন্নাহার মেরী, বাকেরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু, বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুক ও মুলাদীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান খান মিঠু।

জেলা নির্বাচন  কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চেয়ারম্যান পদে সদর উপজেলায় আনোয়ার হোসেন ও বানারীপাড়ায় জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

“এদিকে মুলাদী উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ আলীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়। এছাড়া অন্য তিন উপজেলায় বিজয়ীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সেখানে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।”

তবে জেলার বাবুগঞ্জ, উজিরপুর ও হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন। এসব উপজেলায় আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।