২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৫

ঢাকার আশুলিয়ায় চাকরির লোভ দেখিয়ে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 07:02 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, সোমবার মধ্যরাতে গোয়াইলবাড়ির মেশিনপাড় এলাকায় ধর্ষণের অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গোহাইলবাড়ি দিঘিরপাড়ের বাসিন্দা মো. জাফর কাজী (২২), মো. নাজমুল হোসেন (২০), শহিদুল ইসলাম (৪৪), রহম আলী (২০) ও আমির হোসেন (৩২)।

মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

পরিদর্শক মাসুদ মামলার বরাতে বলেন, “গৃহবধূকে চাকরির প্রলোভন দিয়ে আসছিলেন এক যুবক। সোমবার রাতে তাকে মেশিনপাড় এলাকায় ডেকে নেওয়া হয়।

“সেখানে সাত ব্যক্তি তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।