২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে রিকশা চালক গ্রেপ্তার

গাজীপুরে ১২বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিকশাচালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 04:16 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

মঙ্গলবার দুপুরে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মো. ফারুককে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া জানান।

ফারুক দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার শিবনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে গাজীপুর শহরের তালটিয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে রিকশা চালায়।

সোমবার বিকালে ওই এলাকায় এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ফারুককে আসামি করে পূবাইল থানা মামলা দায়ের করেছেন। 

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

ফারুক যে বাড়িতে ভাড়া থাকেন মেয়েটি তার মা-বাবার সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকে।মেয়েটির বাবা-মা দুজনই রাজযোগালীর কাজ করেন বলে ওসি জানান।

মেয়েটির মা বলেন, “ঘটনার দিন মেয়েকে বাসায় রেখে কাজে যাই।দুপুরে ফারুক আমার মেয়েকে মিথ্যা কথা বলে পাশ্ববর্তী মান্নানের বাড়ির দ্বিতীয় তলার খালি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে ফারুক পালিয়ে যায়।”

পরে তারা খবর পেয়ে মেয়েকে উদ্ধার করেন বলে জানান তিনি।