২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 04:31 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

রোববার বেলা ১১টার দিকে উপজেলার ছত্রকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল জানান। 

নিহত সামিউল মোল্যা (২৮) ওই গ্রামের সেকেন্দার আলী মোল্লার ছেলে। তিনি এলাকায় মৎস্য ও পোল্ট্রি ফিডের ব্যবসা করতেন।

ওসি কামরুল বলেন, বাড়ির পাশের সবজি ক্ষেতে মোটরের মাধ্যমে পানি দেয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়।

“তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রেমানন্দ মণ্ডল জানান, হাসপতালে আনার আগেই সামিউল মারা যান।