২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কিন্ডারগার্টেন শিক্ষিকা খুন, লাশ গাজীপুরে

গাজীপুর নগরীতে এক নারীর মরদেহ পাওয়া গেছে যিনি রাজধানী ঢাকায় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 10:17 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শনিবার নগরীর ‌কোণাবাড়ী থানাধীন বাঘিয়া এলাকায় মমতাজ বেগমের (৫২) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মমতাজ খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা উত্তর ব‌ণিকপাড়ার আওরঙ্গজেব খান দুলুর স্ত্রী এবং গাজীপুর নগরীর বা‌ঘিয়া এলাকার মৃত বছির উ‌দ্দিন সরকারের মেয়ে।

এলাকাবাসীর বরাত দিয়ে ‌কোণাবাড়ী থানার ও‌সি এমদাদ হোসেন বলেন, ঢাকার তেজগাঁও থানাধীন নাখালপাড়া এলাকায় প‌রিবারসহ ভাড়া বাসায় থাকতেন মমতাজ। সেখানে পূর্ব নাখালপাড়া হ‌লি মডেল কিন্ডাগার্টেনে শি‌ক্ষকতা করতেন তিনি।

“শুক্রবার ‌বিকালে ঢাকা থেকে গাজীপুর নগরীর বা‌ঘিয়ায় বাবার বা‌ড়ি যাওয়ার উদ্দেশে বের হয়ে তি‌নি আর ফেরেননি। শ‌নিবার সকালে বাঘিয়ায় এক‌টি প‌রিত্যক্ত বা‌ড়ির সীমানা প্রাচীরের ভেতর তার মরদেহ পাওয়া যায়।”

পু‌লিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠিয়েছে। নিহতের মাথায় আঘা‌তের চিহ্ন ও গলায় দাগ রয়েছে বলে ওসি জানান।

ও‌সি এমদাদ জানান, তার মৃত্যুর কারণ জানা যায়‌নি। ময়নাতদ‌ন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়‌টি জানা যা‌বে। বিষয়‌টি রহস্যজনক বলে মনে হচ্ছে।