২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের পা বাঁধা লাশ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের দুই পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 09:57 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শনিবার মাকিষবাথান এলাকায় আনুমানিক ৩০ বছর বয়সী এই যুবকের লাশ পাওয়া যায় বলে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান।

তার পরনে খয়েরি রংয়ের ছাপা ফুলহাতা শার্ট ও নীল রংয়ের জিন্স প্যান্ট রয়েছে।

ওসি আলমগীর বলেন, সকাল ৭টার দিকে রাস্তার পাশে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের পা দুটি চিকন রশি দিয়ে বাঁধা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।