চাঁপাইনবাবগঞ্জে ২ ‘জেএমবি সদস্য’ আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় উগ্র মতবাদের বইসহ নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব।
উপজেলার আঝইর গ্রামের একটি পেয়ারা বাগান থেকে সোমবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয় বলে র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়।
এরা হলেন- নাচোলের ফুরশেদপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৮) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে বাইরুল ইসলাম (৩৪)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জেএমবি সদস্যরা নাশকতার উদ্দেশ্যে আঝইর এলাকায় গোপন বৈঠক করছে খবরে ঘটনাস্থলে অভিযান চালায় র্যাব।
“এ সময় দুটি জিহাদী বই, চারটি উগ্রবাদী হ্যান্ডনোট ও চাঁদা আদায়ের রশিদসহ শফিকুল ও বাইরুলকে আটক করা হয়।”
