২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত

হবিগঞ্জ সদরে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2019, 09:03 PM

Updated : 18 Aug 2022, 04:53 PM

শনিবার সন্ধ্যায় গোপায়া গ্রামে পুলিশ লাইনস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মুন্না আহমেদ (১০) গোপায়া গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জানান, খোয়াই নদী থেকে একটি বালু বোঝাই দ্রুতগামী ট্রাক্টর বালু নিয়ে শহরের দিকে যাচ্ছিল।

“পথে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুটি মারা গেছে।”

স্থানীয়রা ট্রাক্টর ও চালককে আটক করেছে। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।