২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়েছে ১১ ঝুট গুদাম

গাজীপুর শহরের দেওয়ালিয়াবাড়ি এলাকায় আগুন লেগে ১১টি ঝুট গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2019, 10:54 AM

Updated : 10 Oct 2022, 08:56 PM

বুধবার রাত সাড়ে ১২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নয় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।  

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, প্রথমে একটি ঝুট গুদামে আগুন লেগে দ্রুতই তা আশেপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি এবং ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে ১১টি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।