ইজতেমায় যোগ দিতে এসে ২ জনের মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুইজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. জব্বর আলী ওরফে রাজ্জাক (৪২) ও নাটেরের মোহাম্মদ আলী (৫৫)।
ইজতেমার মাজলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী জানান, “বুধবার রাত ৩টার দিকে ও বৃহস্পতিবার বেলা ১টার দিকে তারা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তারা হয়ত হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।”
বৃহস্পতিবার ভোরে ও দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য জোবায়েরপন্থীদের ইজতেমা শুরু হচ্ছে। এর পরদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আর সাদপন্থীদের ইজতেমা ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি শেষ হবে। এ জন্য যাবতীয় আয়োজন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
