গাজীপুরে বাইক দুর্ঘটনায় ৩ আরোহী নিহত
গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
রোববার সকাল সোয়া ১০টার দিকে নগরীর ইটাহাটা নামক এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান।
“এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়; শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।”
বাসসহ চালক ও তার সহকারীকে পুলিশ আটক করেছে বলে ওসি জানান।
