ফেনীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক
ফেনীর দাগনভূঞায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলার সত্যপুর এলাকার একটি ইটভাটায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
কোরাইশমুন্সি পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে সত্যপুর এলাকায় দোয়া মাহফিল চলছিল।
“এ সময় প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে থাকা ওই শিশুকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের ইটভাটায় নিয়ে গিয়ে আনিসুল তাকে ধর্ষণের চেষ্টা করে।”
এ সময় শিশুটি চিৎকারে স্থানীয়রা গিয়ে আনিসুলকে আটক পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন বলে এসআই জানান।
