২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মৎস ঘের কর্মচারীর মৃত্যু

সাতক্ষীরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2019, 02:51 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গি গ্রামের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

মৃত খোকন হোসেনের (৩৫) বাড়ি খেজুরডাঙ্গি গ্রামে।ওই এলাকার লোকমান হোসেনের মাছের ঘেরে কাজ করতেন তিনি।

ওসি বলেন, “মাছ ধরতে যাওয়ার সময় বেঁড়িবাধের উপর একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন খোকন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”