ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোর সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই অটোরিকশার সংঘর্ষে একজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও তিনজন।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নন্দনপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান।
নিহতের বয়স ৩০ থেকে ৩৫ বছর ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী একটি অটোরকিশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়র পরে একজনের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
