জয়পুরহাটে অস্ত্র মামলায় দুইজনের কারাদণ্ড
অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে জয়পুরহাটে দুইজনকে কারাদণ্ড দিয়েছে একটি আদালত।
বুধবার জয়পুরহাট জেলা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন।
জয়পুরহাট জেলা জজ আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ছানোয়ার পলাতক রয়েছে; শাকিল রায় গোষণার সময় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, গোপনে খবর পেয়ে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি তিনমাথা মোড় থেকে শাকিল ও ছানোয়ারকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ আটক করা হয়।
ওই বছরের মে মাসে পাঁচবিবি থানার তৎকালীন ওসি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন বলে পিপি জানান।
