২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীকে কুপিয়ে জখম

সাতক্ষীরায় আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। 

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 02:25 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের রেডক্রিসেন্ট সোসাইটি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহত সরদার মশিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি তালা উপজেলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

ওসি বলেন, মশিয়ারকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছির। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার অস্ত্রেপচার হয়।

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

এদিকে মশিয়ারের ভাই তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের অভিযোগ, আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যার্শী হওয়ায় তার ভাইয়ের উপর এ হামলা চালানো হয়েছ।