গাজীপুরে ‘ডাকাত দলের ৫ সদস্য’ আটক
গাজীপুরে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব।
সোমবার রাতে নগরীর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-১ এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম জানান।
এরা হলেন-টাঙ্গাইল সদরের কান্দাপাড়া এলাকার মো. আলমগীর হোসেন (২৭), শরীয়তপুর সদরের চরকরপুর এলাকার মো. জাহীদুল ইসলাম (২৩), সুনামগঞ্জের জামালগঞ্জ থানা চাঁনপুর এলাকার মো. সাদ্দাম হোসেন (২৫), নগরীর টঙ্গীর নোয়াগাঁও এলাকার মো. নাজমুল ইসলাম (২১) ও আমতলী এলাকার মো. ওমর আলী (৩০)।
র্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকাতকে আটক করা হয়। তারা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
“তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চাপাতি ও তিনটি চাকু উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে সাধারণ পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারধর এবং ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল।
