পেটের ভিতরে করে ইয়াবা পাচার, আটক ৫
পেটের ভিতরে করে ইয়াবা পাচারের সময় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে মঙ্গলবার সকালে তাদের আটক করা হয় বলে র্যাব-১১ অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী শমসের উদ্দিন জানান।
আটকরা হলো- বরিশাল জেলার গৌরনদী থানার গেরাকুল গ্রামে সিদ্দিক সর্দারের ছেলে রেজাইল সর্দার, নাটোরের ডাঙ্গাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, বরিশাল জেলার নাঠই গৌরনদী থানার নাঠই গ্রামের জহির মিয়াজীর ছেলে রাসেল মিয়াজী সুমন, জামালপুর জেলার শরিষাবাড়ি থানার চর গোলাবাড়ি গ্রামের রবিউল মণ্ডলের ছেলে সাদ্দাম হোসেন ও লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চরমাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ হোসেন।
শমসের বলেন, পদুয়ার বাজার এলাকায় কক্সবাজার থেকে আসা পাঁচজনের চলাফেরায় সন্দেহ হওয়ায় র্যাব তাদের দাঁড়াতে বলে।এ সময় তারা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে তারা পেটের ভিতরে করে ইয়াবা পাচারের তথ্য জানালে হাসপাতালে এক্স-রে করে প্রমাণ পাওয়া যায় বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “তারা ইয়াবাগুলো বিশেষ ক্যাপসুল ট্যাবলেটের মধ্যে নিয়ে গিলে ফেলেছিল।”
