২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিয়ারসহ একজন আটক

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ি উপজেলায় বিয়ারসহ এক ব্যক্তিকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 10:38 AM

Updated : 18 Aug 2022, 04:46 PM

সোমবার রাতে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আটক মো. মুরাদ আহমেদ শেখ (২৫) ওই উপজেলার নেত্রাবতী এলাকার এ কে এম রমিজ উদ্দিন শেখের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপনে খবর পেয়ে উপজেলার পূর্ব আউটশাহী এলাকায় অভিযান চালিয়ে একটি গবাদিপশুর প্রজনন ঘরের ভেতর থেকে রাতে মুরাদকে আটক করে র‌্যাব।   

“এ সময় তল্লাশি চালানো হলে ৮৯টি বিয়ার, বিয়ার বিক্রির নগদ দুই হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।”

মুরাদ একজন মাদক বিক্রেতা; দীর্ঘদিন ধরে সে এ ব্যবসার সঙ্গে জড়িত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।