২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুই হাজার ইয়াবাসহ যুবক আটক

চুয়াডাঙ্গা সদরে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 11:33 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

সোমবার দৌলাতদিয়াড় গ্রামের মাঝের পাড়া থেকে সজিব হোসেনকে (২৮) আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা শহরের জিনতলা পাড়ার মৃত ইকরামুল হকের ছেলে।

চুয়াডাঙ্গা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়াড় গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশ।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালিয়ে যায়। ধরা পড়েন সজিব। তার কাছ থেকে দুই হাজার ১২টি ইয়াবা জব্দ করা হয়।”

সজিবসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, আটক সজিব হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদরসহ বিভিন্ন থানায় অন্তত চারটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।