২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 02:46 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

রোববার দুপুরে দোসাইদ তারিমুল কুরআন মহিলা মাদ্রাসা এ ঘটনা ঘটে।

মেয়েটিকে (৯) ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

ওই মাত্রসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন (৩৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি নরসিংদী জেলার সদর থানার সাহে প্রতাপ গ্রামের হায়াত আলীর ছেলে।

আমুরিয়া থানার এসআই ফুলু মিয়া জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বরাতে তিনি বলেন, “ঘটনার দিন সকালে মেয়েটি মাদ্রাসায় পড়তে যায়। এ সময় আব্দুল্লাহ তাকে ফুসলিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।”

দুপুরে মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে থানায় একটি অভিযোগ করেন। পরে অভিযোগটি নথিভুক্ত করার পর মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় বলে জানান এসআই।