২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

ফরিদপুরে ভোট নিয়ে কথা কাটাকাটির জেরে আওয়ামী লীগ নেতা ইউসুফ ব্যাপারি হত্যা মামলায় বিএনপির আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 03:07 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

পুরনো খবর:

ফরিদপুরে ‘বিএনপি’ কর্মীর হামলায় আ. লীগ নেতা নিহত

ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আব্দুল হামিদ রোববার এ আদেশ দেন।

এরা হলেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, শহর বিএনপির সভাপতি রেজোয়ান মোল্লা, সদর উপজেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনান, ফরিদপুর মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিযার হোসেন শিথিল, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সহিদ আল ফারুক, ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমাছ মণ্ডল ও শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ।

গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে ওই  ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে নিয়ে স্থানীয় বিএনপির সমর্থক মজিদ ও আজিজের কথা কটাকাটি হয়।

এ সময় বিএনপি কর্মীদের হামলায় আওয়ামী লীগ নেতা ইউসুফ ব্যাপারি নিহত হন।

ঘটনার পরদিন ইউসুফের ভাই মো.সোহরাব ব্যাপারি বিএনপির ৩৯জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী গোলাম রব্বানী রতন জানান, একটি হত্যা মামলায় বিএনপির ওই আট নেতাকর্মীকে হাইকোর্ট গত ১৮ ডিসেম্বর ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। 

তারা দুপুরে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।শুনানি শেষে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।