২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ১৩ বসতঘর

গাজীপুর শহরের কোনাবাড়ি এলাকায় আগুন লেগে আটটি ঝুটের গুদাম ও ১৩টি বসতঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 11:14 AM

Updated : 18 Aug 2022, 04:45 PM

জেলার কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, শুক্রবার মধ্যরাতে কোনাবাড়ি হরিণারচালা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর  ও ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিসের  তিনটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশে আরও সাতটি ঝুটের গুদা ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

“আগুনে রহমান, রুবেল, মোস্তফা, রাকিব, শাহিন ও মতির মোট আটটি গুদাম, পাশের জহিরুলের বাড়ির আটটি ও রাহাজদ্দিন রাজুর পাঁচটি ঘর পুড়ে গেছে।”

তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।