২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে হামলা চালিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

কিশোরগঞ্জ শহরে হামলা চালিয়ে এক যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন তার কাউন্সিলর ভাই।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 10:18 AM

Updated : 08 Apr 2022, 03:45 PM

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব জানান, শুক্রবার রাত ৯টার দিকে শহরের রধখোলা এলাকায় তাদের ওপর এই হামলা হয়।

নিহত ইউসুফ মনির (৪৮) কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমনের (৪৫) বড় ভাই।

হামলায় কাউন্সিলর ইয়াকুব আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, রথখোলা এলাকার ঈশা খাঁ রোডে রামদা, চাপাতি, কিরিচ ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক লোক মনিরের ওপর হামলা চালায়। তার ছোট ভাই কাউন্সিলর ইয়াকুব তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ওপরও হামলা হয়। স্থানীয়রা তাদের প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসককের পরামর্শে দুইজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আহসান বলেন, হামলা চালিয়ে একজনকে হত্যা ও আরেকজনকে আহত করার ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার জন্য ঘটনা তদন্ত করছে।