‘পাঁচ কোটি টাকার’ বীজ রপ্তানি করে লাল তীর সীড
বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লাল তীর সীড’ প্রতিবছর নিজেদের উৎপাদিত ১২ মেট্রিক টন সব্জি বীজ বিভিন্ন দেশে রপ্তানি করে, যার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে।
শনিবার গাজীপুর মহানগরের বাসন এলাকায় লাল তীর বীজ উৎপাদন কারখানা ও গবেষণা কেন্দ্রে ছয় দিনব্যাপী ‘লাল তীর ডে’ উদ্বেধন অনুষ্ঠানে কর্মকর্তারা এ তথ্য দেন।
২০১৭ সালে এশিয়া মহাদেশের এসব দেশে ১২ মেট্রিক টন সব্জি বীজ রপ্তানি হয়েছে, যার মূল্য পাঁচ কোটি টাকা। ২০১৬ সালেও ওইসব দেশে সাড়ে তিন কোটি টাকার নয় মেট্রিক টন বীজ রপ্তানি হয়েছে বলে তিনি জানান।
এশিয়া মহাদেশ ছাড়াও আমেরিকা, মধ্যপ্রাচ্যেও এখানকার বীজ রপ্তানি হচ্ছে এবং প্রতিবছর গড়ে ২৫০/৩০০ মেট্রিক টন সব্জি বীজ উৎপাদন হচ্ছে। লাল তীর ১০০টি উফশী এবং ৭৫টি হাইব্রিড জাতের সব্জি উদ্ভাবন করেছে বলে তিনি জানান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক তাজওয়ার এম আউয়াল, বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
