জামালপুরে আগুনে পুড়ল ৪ ঘর
জামালপুর সদর উপজেলায় আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার শরিফপুর পূর্ব বাজার এলাকায় মঙ্গলবার সকাল ৭ টায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আফছার উদ্দিন জানান।
ক্ষতিগ্রস্ত কালু মিয়া বলেন, পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই ঘুমিয়ে ছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আফছার বলেন, খবর পেয়ে তারা গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন, “বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথামিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
