২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস চাপায় বৃদ্ধ নিহত

বাগেরহাটের ফকিরহাটে রাস্তার পারাপারের সময় বাস চাপায় এক বৃদ্ধের প্রাণ গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2019, 02:52 PM

Updated : 18 Aug 2022, 04:42 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী এলাকার খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী থানার এসআই মলায়েন্দ্র নাথ জানান।

নিহত আশরাফ আলী শেখের (৮০) বাড়ি সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে।

বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে এসআই বলেন, “খুলনা থেকে মংলাগামী একটি বাস রাস্তা পারাপারের সময় আশরাফকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক ও তার সহকারী ফেলে পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।