২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, সিরাজগঞ্জে নিহত ৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক পিকআপচালক ও পিকআপ-যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2019, 12:43 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, শনিবার ভোরের দিকে উপজেলার ঝাঐল ওভার ব্রিজের কাছে সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের এনায়েতপুর গ্রামের তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০), তার ছেলে মজনু (২৮) ও একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে পিকআপ চালক রাজু হোসেন (২৭)।

ওসি শহিদ বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে সামনের ট্রাককে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ তিনজনের মৃত্যু হয়।     

পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।