২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ককটেল, পেট্রোল বোমা উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় নয়টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2019, 06:42 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. মিনহাজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বহেরাতলী হাফেজিয়া মাদ্রাসা মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়।

এগুলো সাদা পলিথিন ব্যাগে ভরা ছিল জানিয়ে তিনি বলেন, “এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে নয়টি ককটেল ও ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

“নাশকতার জন্য কেউ হয়ত ককটেল-বোমাগুলো বহন করছিল। ধরা পড়ার আশঙ্কায় মাঠের একপাশে ফেলে গেছে।”