২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পঞ্চবটি বিসিকে একটি কারখানায় আগুন লেগে তৈরি পোশাকসহ বিভিন্ন মাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 10:01 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ইমু ফ্যাশন নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ইমুর ব্যবস্থাপক মো. মোস্তফা বলেন, “কারখানার ছয়তলা ভবনের তিনতলায় আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সিগারেটের আগুন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।

“আগুনে কারখানায় তৈরি ৪৫ হাজার পোশাক পুড়ে গেছে। এগুলো আজ রপ্তানি হওয়ার কথা ছিল।”

আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহমুদ বলেন, “কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল পরীলক্ষিত হয়েছে। সেটি আমরা তদন্ত করে দেখব। ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।”