রাঙামাটিতে রাইফেলসহ আটক ৩
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পুলিশ ও সেনাসদস্যদের যৌথ অভিযানে রাইফেলসহ তিনজন আটক হয়েছেন।
বিলাইছড়ি থানার ওসি মো. পারভেজ আলী জানান, বৃহস্পতিবার ভোরে গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ আটককৃতদের নাম পাভেল তঞ্চঙ্গ্যা (২২), বঙ্কিমচন্দ্র তঞ্চঙ্গ্যা ও যতীনকান্তি তঞ্চঙ্গ্যা (৪৮) বলে জানালেও তাদের ঠিকানা বলেনি।
ওসি পারভেজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাসদস্যরা ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি একে-২২ রাইফেল, তিনটি গুলি ও চারটি চাইনিজ চাকুসহ ওই তিনজনকে আটক করা হয়।
“তারা জেএসএসের (সন্তু লারমা) কর্মী।”
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি পারভেজ আলী।
