গাজীপুরে বাগান বাড়িতে অগ্নিকাণ্ড
গাজীপুরের বাগান বাড়ির একটি ঘর আগুনে পুড়ে গেছে।
নগরীর বাঙাল গাছ এলাকায় রফিক আমিন সিদ্দিকীর মালিকানাধীন কুঞ্জ নিবাস নামের বাগানবাড়িতে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
“কিন্তু ততক্ষণে বাগানবাড়ির একটি ঘর এবং ঘরে থাকা ফ্রিজ, এসি ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।”
বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।
