২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 12:28 AM

Updated : 11 Oct 2022, 12:50 PM

ওই হামলায় মোটর সাইকেলসহ ১০টি গাড়ি ভাংচুর হয়েছে এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

আড়াইহাজার উপজেলা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মেদ বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দি ইউনিয়নের মানিকপুর বাজারে নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এ হামলার শিকার হন।

জুয়েল বলেন, বিএনপি দলীয় প্রার্থী নজরুল ইসলাম আজাদ শনিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি গোপালদীবাজার সহ পেরৗরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করেন।

“সন্ধ্যায় বিশনন্দি ইউনিয়নের মানিকপুর বাজারে নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থকরা তাদের গাড়িরবহরে হামলা চালিয়ে ১০টি মোটর সাইকেলসহ ১০টি গাড়ি ভাংচুর করে। এতে অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন।”

 আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাংসদ নজরুল ইসলাম বলেন, “আজাদ ও তার লোকজন নিজেরাই তাদের গাড়ি ভাংচুর করে আলোচনায় আসতে চায়। তাদের অভ্যন্তরীণ কোন্দলেইএই ঘটনা ঘটছে। আমার লোকজন নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত।”

জনগণের কাছে ভোট না চেয়ে এসব ভাংচুর করে নির্বাচনে কোনো সুবিধা নেওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন।