হবিগঞ্জে সরকারি চালসহ ট্রাকচালক আটক
হবিগঞ্জে ৬৪ বস্তা সরকারি চালসহ এক ট্রাকচালককে আটক করা হয়েছে।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ শাহীনা আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মুড়িয়াউক গ্রাম থেকে ট্রাকসহ তাকে আটক করা হয়।
এসব চাল ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ জানিয়ে তিনি বলেন, “গোপন খবর পেয়ে ওই গ্রামে গিয়ে একটি ট্রাকে বোঝাই করা ৬৪ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক আলাউদ্দিন মিয়াকে আটক করে পুলিশ।”
