২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাস্তায় দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2018, 11:20 PM

Updated : 19 Aug 2022, 03:01 PM

বুধবার সন্ধ্যায় সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি ময়নুল জাকির।

নিহতরা হলেন দরবস্ত এলাকার মৃত শামসুল হকের ছেলে নুর উদ্দিন (৫৫) ও একই এলাকার মৃত উসাই মিয়ার ছেলে হান্নান (৬০)।

ওসি জানান, দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো ছিল। অন্য প্রান্ত থেকে একটি মোটরসাইকেল সজোরে ট্রাকটিতে ধাক্কা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই  নিহত হন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী  সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।