২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2018, 09:30 PM

Updated : 19 Aug 2022, 03:01 PM

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী বিষ্ণুপদ দেব (৬৬) ও তার স্ত্রী অঞ্জু রানী দেব (৫৫)। তাদের বাড়ির জেলা শহরের পূর্বপাইকপাড়া এলাকায়।

স্বজনরা জানান, এক বিয়ের দাওয়াত খেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বিষ্ণুপদ ও তার স্ত্রী।

সুহিলপুর এলাকায় তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান। 

তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।