২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ১৬ ঘর

গাজীপুর সিটি করপোরেশনে মালেকের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও ১৬টি বসতঘর পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2018, 10:41 AM

Updated : 08 Apr 2022, 07:26 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের  দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে মাহবুবা আলমের দুটি দোকান, বসতবাড়ির ১০টি ঘর ও পারুল আক্তারের দুটি দোকান ও বসতবাড়ির ছয়টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”