২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ

মাদারীপুরে বিএনপির একটি নির্বাচনী কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 10:55 AM

Updated : 19 Aug 2022, 02:58 PM

কালকিনি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী সুমন অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় মিয়ারহাট বাজারের কার্যালয়ে এই ভাংচুর চালানো হয়।

এর আগে বিকালে উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারী এসে কার্যালয়টি উদ্ধোধন করেন।

শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম মৃধার নির্দেশে এই ভাংচুর হয়েছে বলে ছাত্রদল নেতা সুমনের অভিযোগ।

তবে সিরাজুল আলম মৃধা অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমার নির্দেশে বিএনপির কোনো কার্যালয় ভাংচুর হয়নি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।”