মাদারীপুরে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সদর থানার ওসি মো. কামরুল হাসান জানান, শনিবার দুপুরে সদর উপজেলার সমাদ্দারের কাঠেরপুল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে তার মৃত্যু হয়।
নিহত আউয়াল খান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামের মাজেদ খানের ছেলে।
স্থানীয়রা জানান, আউয়াল ভাঙ্গা থেকে মোটরসাইকেলে করে মাদারীপুর আসছিলেন। পথে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনায় রিপন মাতব্বর নামে আরও একজন আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তারা জানান।
