২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ আটক

ঢাকার সাভারে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 06:47 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

আটক হৃদয় দাস (২২)  সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার ববি দাসের ছেলে।

বৃহস্পতিবার সকালে ওই এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

সাভার থানার এসআই প্রাণকৃষ্ণ বলেন, “সাভার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে হৃদয় দাস বিয়ের প্রলোভন দিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন।

“পরে হৃদয় তাকে বিয়ে করবেন না বলে জানালে বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী থানায় এসে ধর্ষণের অভিযোগ দেন। পুলিশ উত্তরপাড়া মহল্লা থেকে তাকে আটক করে।”

কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।