২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বাসের ধাক্কায় নিহত ২

লালমনিরহাট সদর উপজেলায় বাসের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে; এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 10:52 AM

Updated : 08 Apr 2022, 07:22 PM

উপজেলার ফকিরের তকেয়ায় এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান।

নিহতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ণ গ্রামের শামছুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১০) ও রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার (ট্রাক চালকের সহকারী) আবুল কাশেম (৪৫)।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন, রংপুর থেকে কুড়িগ্রাম যাওযার পথে ফকিরের তকেয়া এলাকায় একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়।ট্রাক চালকের সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। সেখানে সামিউল ও তার পরিবারের লোকজন চাকা মেরামতের কাজ দেখছিলেন।

“এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী হক পরিবহনের একটি বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামিউল ও কাশেমের মৃত্যু হয়।”