২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ২ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

নওগাঁর আত্রাই উপজেলায় দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2018, 06:40 PM

Updated : 19 Aug 2022, 02:55 PM

আত্রাই থানার ওসি মোবারক হোসেন বলেন, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব (৩) উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বাবা-মা হাবিবকে নিয়ে ভ্যানে করে আত্রাই উপজেলা শহরে যাচ্ছিছিলেন। রেলস্টেশনের পাশে আমতলীতে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে তাদের ভ্যানের ধাক্কা লাগে। এ সময় মায়ের কোল থেকে হাবিব রাস্তায় ছিটকে পড়লে তার ওপর দিয়ে ভ্যান চলে যায়।

ওসি মোবারক বলেন, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।