২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুহাশ পল্লীতে ‘বন বিভাগের জমি’

গাজীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নুহাশ পল্লীর ভেতরে ও প্রবেশপথে বন বিভাগের জমি রয়েছে দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2018, 05:39 PM

Updated : 08 Apr 2022, 07:19 PM

জেলার রাথুরা রেঞ্জের বন কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভুঁইয়া বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

বনবিভাগ এত দিন বিষয়টি দেখেনি কেন, এখন কিভাবে তাদের নজরে এল এ বিষয়ে বিস্তারিত বলতে পারেননি বন কর্মকর্তা মোশারফ।

মঙ্গলবার হুমায়ূনের ৭০তম জন্মদিনে তার স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, “হুমায়ুন আহমেদ ১৯৯৬ সালে যখন ওই জমিতে নুহাশ পল্লী গড়ে তোলেন তখন কেউ বলেনি যে এখানে বনের জমি রয়েছে।

“এখন বনবিভাগ বলছে, নুহাশ পল্লীর শূন্য দশমিক ৬০ একর জমি তাদের। সংরক্ষিত বনভূমি উল্লেখ করে একটা সাইবোর্ড ও তাদের বেড়া দেওয়া হয়েছে। এছাড়া তারা প্রবেশপথে গর্ত খুঁড়েছে।”

জমি কেনার পর হুমায়ূন আহমেদ ১৯৭১ সাল স্মরণে রাখতে বিভিন্ন এলাকা থেকে এনে এখানে ৭১টি উন্নত প্রজাতির আমগাছ নিজ হাতে লাগিয়েছেন জানিয়ে শাওন বলেন, “এ গাছগুলোর বয়স এখন প্রায় ২২ বছর। বন বিভাগের দাবি শুনে আমরা খুবই আবেগতাড়িত হয়ে পড়েছি।”