২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2018, 04:19 PM

Updated : 19 Aug 2022, 02:53 PM

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝাউদিয়া আস্তানগর গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত সাকিব সদর উপজেলার ঝাউদিয়া আস্তানগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে সাকিব বাড়ির পাশে খেলছিল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডোবায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ বলেন, “কেউ তাকে শ্বাস রোধ করে হত্যার পর পানিতে ফেলে দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”